Saturday, June 27, 2026

রাজীবের ছুটি কি শেষ?

Date:

Share post:

সরকারি হিসাবে ছুটি ২৫ সেপ্টেম্বর অবধি। অর্থাৎ আজ, বৃহস্পতিবার তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। রাজ্য পুলিশের ডিজি সিবিআইকে চিঠি দিয়ে তেমনটাই জানিয়েছিলেন। কিন্তু এডিজি (সিআইডি) রাজীব কুমার এদিনও কাজে যোগ দিলেন না। গোয়েন্দা প্রধানকে এদিনও ভবানী ভবনে দেখা যায়নি। যদিও রোজভ্যালি কাণ্ডে রাজীবকে তলবি নোটিশ পাঠানোর পরে জানা যায় তিনি ৩০ সেপ্টেম্বর অবধি ছুটিতে আছেন। এই বর্ধিত ছুটির চিঠি রাজীব নাকি সিবিআইকে মেইল মারফত পাঠিয়েছিলেন বলে খবর। বুধবার ফের রাজীবের অবস্থান জানতে চিঠি দেওয়া হলেও সিবিআইয়ের কাছে বৃহস্পতিবারও তার উত্তর আসেনি। সিবিআইয়ের প্রতিনিধিরা ভবানী ভবনে গিয়েও খোঁজ পাননি। ফলে রাজীবের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে কিনা তা জানতে রাজ্যকে ফের চিঠি পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে হাই কোর্টে আগাম জামিন মামলা চলছে। এই মামলার রায় রাজীবের পক্ষে গেলে সিবিআই সুপ্রিম কোর্টে যাবে। আর বিপক্ষে গেলে তল্লাশি চলবে জোর কদমে।

কিন্তু রাজীব কোথায়? তিনি বৃহত্তর কলকাতার মধ্যেই জায়গা পাল্টে রয়েছেন বলে কিছু সূত্র থেকে সিবিআইয়ের কাছে খবর মিলেছে। হাই কোর্টে বিচারপতি শহিদুল মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর বেঞ্চে মঙ্গলবার মামলা গ্রহণের সময় বিচারপতি মন্তব্য করেছিলেন, আপনারা (রাজীবের আইনজীবীরা) কেন দ্রুত শুনানি চাইছেন? তেমন হলে মক্কেলকে আত্মসমর্পন করতে বলুন। একটি সূত্রের খবর এই কথা শোনার পর রাজীব ও তাঁর ঘনিষ্ঠদের একাংশ আত্মসমর্পণের কথা ভাবতেও শুরু করেন। কিন্তু তাঁর ঘনিষ্ঠ মহলের আর একাংশ এখনই তাঁর ধরা দেওয়ার প্রশ্নে সায় দেয়নি।

আরও পড়ুন-নারদকাণ্ডে গ্রেফতার এসএমএইচ মির্জা

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...