Sunday, June 7, 2026

মেহুল চোকসিকে ভারতে ফেরানোর আশ্বাস দিয়েও এ কোন মন্তব্য করলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী !

Date:

Share post:

ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেও চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। তিনি জনিয়েছেন , ভারতীয় আধিকারিকদের ছাড়পত্রের জন্যই নাগরিকত্ব দেওয়া হয়েছিল মেহুলকে।
নিউইয়র্কে সংবাদসংস্থা এএনআইকে ব্রাউন বলেন, “মেহুল চোকসি একজন প্রতারক । নিশ্চিত করে বলছি, তাকে আমরা ভারতের হাতে তুলে দেব। ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তার মুখোমুখি হতেই হবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার।”
সেই সঙ্গে ব্রাউন আরও বলেন, “যদি ভারতের গোয়েন্দারা এখানে এসে চোকসিকে জিজ্ঞাসাবাদ করতে চান, তা-ও পারেন। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে।”

প্রসঙ্গত , পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 13 হাজার 500 কোটি টাকার আর্থিক তছরূপের পর নিজেকে বাঁচাতে চোকসি গা ঢাকা দেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ অ্যান্টিগায়। এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের কোনও প্রত্যর্পণ চুক্তি নেই। এর সুযোগ নিয়েই ঋণখেলাপিরা এই দেশে আশ্রয় নেয়।

তবে মেহুলকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে ব্রাউন এর মন্তব্য বেশ চাঞ্চল্যকর। তিনি বলেন, “আমাদের আধিকারিকরা ভারতীয় আধিকারিকদের সঙ্গে সবিস্তার আলোচনা করার পরে তাঁকে নাগরিকত্ব দেওয়া হয়। এর দায় ভারতীয় আধিকারিকদের নিতেই হবে।”
এর আগেও অবশ্য তাকে ভারতে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু চোকসি জানিয়েছিল ভারতে ফিরলে তাকে গণপিটুনির শিকার হতে হবে।তবে তাকে প্রত্যর্পণে ভারত সরকারের চাপ বাড়তে থাকায় গত জুন মাসে হীরে ব্যবসায়ী নিজেই মুম্বই হাইকোর্টে হলফনামা দিয়ে জানায়, সে আপাতত অ্যান্টিগার নাগরিক।

আরও পড়ুন-পদ্মশিবিরে পদক জয়ী খেলোয়াড়

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...