Wednesday, June 10, 2026

#Big Breaking # রাজীবের খোঁজ পেতে সিআরপিএফের দ্বারস্থ সিবিআই

Date:

Share post:

আগামী সোমবার হাইকোর্টে ফের কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি হবে । এরই মাঝে বড়োসড়ো পদক্ষেপ নিল সিবিআই। রাজীবের খোঁজে এবার সিআরপিএফের সাহায্য নিতে চলেছে সিবিআই। শনিবার সিআরপিএফ ক্যাম্পে এই বিষয়ে সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষন বৈঠক করেন। এবং সূত্রের খবর ওই বৈঠকে আপাতত রাজীবের খোঁজে তল্লাশি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরং জোর দেওয়া হবে তথ্য সংগ্রহে। দেখা হবে যাতে কোনও আইনি ফাঁক না থাকে। এমনকি সোমবার হাই কোর্টে বিচারপতি কি নির্দেশ দেন, তার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে সিবিআই বলে জানা গিয়েছে ।

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...