Wednesday, June 10, 2026

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সিবিআই জেরা থেকে বেরিয়ে দাবি মুকুলের

Date:

Share post:

নারদ কাণ্ডে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি নির্দোষ। স্টিং অপারেশনের কোথাও তাঁকে টাকা নিতে দেখা যায়নি। শনিবার প্রায় তিন ঘণ্টা সিবিআই জেরা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

তিনি আরও বলেন, নারদা কাণ্ডে তদন্তের স্বার্থে সিবিআই যতবারই তাঁকে ডাকবে, ততবারই তিনি সহযোগিতা করার জন্য হাজির থাকবেন। অতীতে ছিলেন, বর্তমানে থাকছেন, আগামীতেও থাকবেন।

আরও পড়ুন – জাগো বাংলার বই প্রকাশ অনুষ্ঠানে কী বললেন মমতা?

এরপর তাঁকে প্রশ্ন করা হয়, সিবিআই হেফাজতে থাকা আইপিএস এসএমএইচ মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়েছিল কিনা? এর উত্তরে বিজেপি নেতা বলেন, এই সম্পর্কে কোনও মন্তব্য তাঁর করা উচিত নয়। এটা তদন্তকারী সংস্থার বলতে পারবে। তবে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে, এদিন কিছুক্ষণের জন্য নাকি মির্জার মুখোমুখি করা হয়েছিল মুকুল রায়কে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইপিএস মির্জাকে নারদা কাণ্ডে গ্রেফতার করে সিবিআই। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মির্জার বয়ানের ভিত্তিতে সিবিআই ডেকে পাঠিয়েছিল মুকুল রায়কে।
এখন দেখার, এটা নারদা কাণ্ড নিয়ে জল কতদূর গড়ায়।

আরও পড়ুন – সিবিআই-এর ডাকে সাড়া দিয়ে অবশেষে নিজাম প্যালেসে মুকুল রায়

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...