Wednesday, June 10, 2026

ঋষভ ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া, বললেন মহারাজ

Date:

Share post:

অনেকে তাঁকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি বললেও সম্প্রতি কিছু ম্যাচে যেভাবে তিনি বিপক্ষ দলের কাছে সহজেই আত্মসমর্পণ করেছেন, তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে। কিন্তু এমন সময় তাঁর পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যত দিন যাবে তত ঋষভের উন্নতি হবে বলে আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘পন্থের ব্যাট বাছাই নিয়ে অনেক কথা হচ্ছে। এটা এখন ঠিক। সবাইকে বুঝতে হবে যে, ও এখন শিক্ষা নেবে এবং সেটাই পরবর্তীকালে কাজে লাগাবে।’

প্রসঙ্গত, ইতিমধ্যেই ধোনির বিকল্প হিসেবে নিজের ওপর আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এবার তাঁর পাশে দাঁড়ালেন মহারাজ। এখন সকলের আস্থা 21 বছরের এই তরুণ তুর্কি রাখতে পারেন কিনা, সেটাই দেখার।

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...