Wednesday, June 10, 2026

ষড়যন্ত্র! মুকুলের আর্তনাদ নিয়ে কটাক্ষ তুঙ্গে

Date:

Share post:

শনিবার যা শুরু হয়েছিল, রবিবার তা বাড়ছে সকাল থেকেই।
সিবিআই অফিস থেকে বেরনোর সময় মুকুল রায় বলেছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আর সেই চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী ! কেউ গ্রেপ্তার হলেই তাকে দিয়ে মুকুলের নাম বলানো হচ্ছে।

ধরাই যায় এক্ষেত্রে নারদে ধৃত আইপিএস মির্জার নাম আলোচ্য।
কিন্তু এ কী বললেন মুকুল?
মির্জা কার লোক?
ম্যাথুকে কে মির্জার কাছে পাঠিয়েছিলেন?
মির্জার সঙ্গে কার সুসম্পর্ক ছিল?
মির্জা তো তখন সেই ভিডিও ফুটেজেই মুকুলের কথা বলেছেন। তাহলে ষড়যন্ত্র কীসের?

আর সিবিআই তদন্তে ষড়যন্ত্র?
মুকুল এখন বিজেপি নেতা।
তার সভাপতি অমিত শাহ।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী।
তাঁর কাছে সিবিআই।
সেখানে তদন্তে ষড়যন্ত্র! তাও আবার মমতা করছেন?

সূত্রের খবর, শনিবার সিবিআই দপ্তরে মুকুলের অভিজ্ঞতা ভালো নয় বলেই ষড়যন্ত্রের আর্তনাদটি শোনা গেল।

মুকুলকে আবার ডাকতে চলেছে সিবিআই। জল আরও গড়াবে।

তবে মুকুলের এই ষড়যন্ত্র তত্ত্ব একদম ভালোভাবে দেখছে না বিজেপি, আর এস এসের বড় অংশ

Related articles

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...