Wednesday, June 10, 2026

নয়া রেকর্ড! একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিল এসএসকেএম

Date:

Share post:

একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে এসেছিলেন ২৩৪৯ জন। কিউ আর কোড স্ক্যান করে চিকিৎসককে দেখান ৬৮৭ জন। ১৩০৩ জন রোগীকে ই-প্রেসক্রিপশন দেওয়া হয়েছে।

ওই একই দিনে ইমার্জেন্সি বিভাগে ৯৫৩ জনকে পরিষেবা দেওয়া হয়েছে। বিভিন্ন ইনডোর বিভাগে ভর্তি হন ৪৫৬ জন। রক্ত সহ বিভিন্ন নমুনা পরীক্ষার পরীক্ষার রিপোর্ট পেয়েছেন ১৪ হাজার ১৩৪ জন। চিকিৎসা শেষে ছুটি পান ১২৬ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে ১২২৯ জনকে। সবমিলিয়ে ৩০ হাজার ১৬৬ মানুষ ওইদিন নানা খাতে পিজি থেকে পরিষেবা পেয়েছেন। রোগী পরিষেবার নিরিখে ওই দিন রাজ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছে নীল রতন সরকার মেডিকেল কলেজ। সেখানে ১৫ হাজারেরও বেশি মানুষকে ওইদিন পরিষেবা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যদফতর সূত্রে জানা গেছে।।

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের আউটডোর, ইনডোর সহ বিভিন্ন পরিষেবার তথ্য অনলাইনে আপলোড করার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এক নম্বরে আছে এসএসকেএম। সোমবার, ১৩ মে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা। হাসপাতাল থেকে পরিষেবা পাওয়া রোগীর সংখ্যা এদিন আগের সমস্ত রেকর্ড ভেঙে হয় ৩০ হাজারেরও বেশি।

আরও পড়ুন- হঠাৎ অসুস্থ, প্রচারের মাঝপথেই ভাঙড় থেকে বাড়ি ফিরলেন সায়নী

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...