Saturday, June 13, 2026

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

Date:

Share post:

  1. এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil khan )হাতে। স্বাধীন দায়িত্ব প্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। শপথ আগেই নিয়েছিলেন, দফতর বন্টনের পর বুধবার নব মহাকরণে নিজের ক্রীড়া দফতরের অফিসে এসে দায়িত্বভার গ্রহণ করেন। নিশীথের সুরেই ইন্দ্রনীল বলেন খেলার ময়দানকে রাজনীত মুক্ত করাই তাঁর লক্ষ্য।

নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী থাকাকালীন একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। দায়িত্ব নিয়েই পরিকাঠামোগত উন্নয়নের পক্ষে কথা বলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আমাদের লক্ষ্য,  বাংলার ছেলেমেয়েদের প্রতিভা বিকশিত করে আন্তর্জাতিক মঞ্চে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।সরকার সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়ার মতো উদ্যোগও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাজের কড়া সমালোচনা ইন্দ্রনীল (Indranil khan )বলেন, “ওঁর সময়ে কী কাজ হয়েছে জানি না।‘আমাদের ছেলেরা অন্য রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলছে। ভারতের ফুটবল দলে বাংলার প্লেয়ার নেই বললেই চলে। অনেকদিন ধরে বিষয়টা চলছে। এই দিকে আমাদের বিশেষ ভাবে নজর দিতে হবে।“

একইসঙ্গে তিনি বলেন, “বাংলায় প্রতিভার অভাব নেই, কিন্তু সেই প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। ফলে অনেক ফুটবলার, টেবিল টেনিস খেলোয়াড় ও হকি খেলোয়াড় অন্য রাজ্যে গিয়ে নিজেদের কেরিয়ার গড়তে বাধ্য হচ্ছে। প্রধানমন্ত্রীর বিকশিত ভারত এবং ফিট ইন্ডিয়ার বাস্তবায়নই আমাদের লক্ষ্য।”

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...