Saturday, June 13, 2026

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

Date:

Share post:

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও যায় অনেকের। কিন্তু মহারাষ্ট্রের পুণের টিসিএস-এর (TCS Pune) এক কর্মী এবার আত্মঘাতী।

মৃতের নাম অমিত অভয় ব্রহ্মে (৪৮)। ২ জুন নিজের বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একটি দু’পাতার চিঠি। অমিতের অভিযোগ, তাঁর গুরুত্বপূর্ণ এবং সফল প্রজেক্ট ইচ্ছাকৃতভাবে তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে এমন কাজ দেওয়া হয় দিনের পর দিন, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রায় অসম্ভব। ফলে কর্মক্ষেত্রে তাঁর উপর বাড়তি চাপ তৈরি করা হতে থাকে। তাঁকে বারবার সহকর্মীদের সামনে অপমান করা হতো এবং চাকরি ছেড়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। আরও পড়ুন: অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলছে তদন্ত। তথ্যপ্রযুক্তি কর্মীদের একটি সংগঠন এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। চলতি বছরের শুরুতেই এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার কয়েকমাসের ব্যবধানে ফের আরেক কর্মীর আত্মহত্যার ঘটনা নয়া বিতর্কের জন্ম দিচ্ছে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...