Monday, June 22, 2026

মেয়ের রং কালো, শিশুকন্যার প্রতি নৃশংস বাবা!

Date:

Share post:

ফের সামাজিক ব্যাধি ও নৃশংসতার নজির। বসিরহাটের স্বরূপনগরের ঢালিপাড়া গ্রামের ঘটনায় স্তম্ভিত সকলে। মেয়ের গায়ের রং নিয়ে দাম্পত্য কলহে শিশুকে আছড়ে মারলেন বাবা। শিশুকন্যার বয়স চারমাস। আদর করে নাম রাখা হয় ঝিকরা। তার বাবা বছর ছাব্বিশের মনিরুল খাঁ পেশায় মিস্ত্রি। অভিযোগ, প্রথম কন্যা সন্তান ঝিকরার গায়ের রং কালো হওয়ায় মা সনিয়া বিবির সঙ্গে প্রায়ই অশান্তি করতেন মনিরুল। শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, স্ত্রী সনিয়াকে ঘরের মধ্যে আটকে রেখে। তাঁর কোল থেকে শিশুকন্যাকে তুলে এনে বাড়ির সিঁড়িতে আছড়ে ফেলেন বাবা। ঘটনাস্থলেই ঝিকরার মৃত্যু হয়। সনিয়ার চিৎকারে স্থানীয় বাসিন্দারা গিয়ে মনিরুলকে ধরে ফেলেন। স্বরূপনগর থানার পুলিশ স্ত্রীর বয়ানের ভিত্তিতে মনিরুলকে গ্রেফতার করে। শিশুকন্যার দেহ ময়নাতদন্তের জন্য স্বরূপনগর সারাফুল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বরূপনগর থানায় স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন সনিয়া। জেরায় খুনের কথা মনিরুল স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে দাম্পত্য কলহে 4 মাসের শিশুকন্যার মৃত্যুতে শোকস্তব্ধ ঢালিপাড়া।

আরও পড়ুন – শুটআউট কাণ্ডে জালে আরও 4

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...