Monday, June 22, 2026

শুটআউট কাণ্ডে জালে আরও 4

Date:

Share post:

মধ্যমগ্রামের শুট আউটের ঘটনায় শনিবার আরও 4 অভিযুক্তকে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। এর আগেই এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হল। ধৃতরা হল রাখাল নন্দী, কুণাল সরকার, গণেশ হ্যালা এবং সানি সিং।মধ্যমগ্রাম থানার পুলিশ সূত্রে খবর, দেগঙ্গা এলাকার টাকি রোড থেকে রাখাল নন্দীকে নিষিদ্ধ তরল মাদক সহ গ্রেফতার করা হয়েছে। শুট আউটের ঘটনায় এফআইআরে নাম ছিল রাখালের। ফলে রাখালকে এই মামলায় যুক্ত করা হয়েছে। শনিবার, ধৃতদের বারাসত আদালতে উপস্থিত করা হলে রাখালকে 2 দিনের জেল হেফাজত এবং বাকি 3 অভিযুক্তকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

গত 9 সেপ্টেম্বর ভর সন্ধেয় মধ্যমগ্রামের কদমতলা বাজার সংলগ্ন পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীরা তৃণমূলের যুব সভাপতি বিনোদ সিংকে লক্ষ্য করে গুলি করে এবং বোমা ছোড়ে। গুলি বিনোদ সিংয়ের মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। গুরুতর জখম হন বিনোদ। বোমায় জখম হয়েছিলেন আরও এক তৃণমূল কর্মী। এলাকার প্রোমোটিং সংক্রান্ত কারণে বেশ কয়েক বছর ধরেই ঝামেলা ছিল রাখাল নন্দী এবং বিনোদ সিংয়ের মধ্যে। রাখাল আর বিনোদ এক সময় বন্ধু ছিলেন। পরে ব্যবসার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। অভিযোগ, এর আগেও বার দুয়েক রাখালের সঙ্গীরা খুনের ছক করেছিল বিনোদকে। পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই রাখালের দলবল বিনোদ সিংকে খুনের চেষ্টা করেছিল। ঘটনার পর এলাকার সি সি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আরও 4 জন ধরা পড়ল।

আরও পড়ুন – মাতঙ্গিনী হাজরার মৃত্যুবার্ষিকীতে ট্যুইট করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রীর

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...