Thursday, June 18, 2026

সোম থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

Date:

Share post:

বৈশাখের শেষেই স্বস্তির আগমনের খবর দিল হাওয়া অফিস। আগামী ৬-৮ দিন তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েক দিন ধরে টানা তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা কম। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। এতদিন শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বাতাস ঢুকছিল বাংলায়। এখন হাওয়াবদল হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কাছাকাছি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। সে কারণেই বৃষ্টির উপযোগী অবস্থা তৈরি করেছে।

বৃষ্টিপাতের ফলে,বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এর জেরে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সোমবার থেকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টি।মঙ্গলবার কয়েকটি জায়গায় যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টিপাতের জেরে চার থেকে পাঁচ ডিগ্রি কম নিতে পারে তাপমাত্রা। উত্তরের জলপাইগুড়ি আলিপুর কোচবিহারে রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে , আজ থেকে বৃষ্টির বাড়বে এই ৩ জেলায়। এতদিন উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস প্রবেশ করছিল , বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগরের থেকে তারফলে এই বৃষ্টি। আপাতত আগামী সাতদিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। ইতিমধ্যে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...