Thursday, June 18, 2026

আবর্জনা পরিস্কারের সময় কেষ্টপুরের খালে উদ্ধার যুবকের দেহ!

Date:

Share post:

ভোটের আগে ছুটির সকালে আবর্জনা পরিস্কারের কাজ চলছিল কেষ্টপুর খালে (Deadbody in Kestopur Canal)। হরিচাঁদপল্লি লোয়ার বাগজোলা খালে জেসিবি দিয়ে কাজ করার সময় সাফাইকর্মীদের নজরে পড়ে এক যুবকের দেহ। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। যুবকের নাম বা পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অজ্ঞাতপরিচয় যুবককে অন্যত্র খুন করে ঐ স্থানে ফেলে রাখা হয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরেই কেষ্টপুরের হরিচাঁদ পল্লিতে লোয়ার বাগজোলা খাল পরিষ্কারের কাজ চলছে। সকালে কাজ শুরু হতেই একটি মৃতদেহ ভেসে ওঠে। পরনে ছিল জামা। দেহটি জল থেকে তুললে বোঝা যায় সেটি একটি যুবকের। তদন্তে পুলিশ।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...