Thursday, June 18, 2026

রক্ষাকবচের দোহাই, এবার পুলিশকে অসহযোগিতার ‘নির্দেশ’ রাজ্যপালের

Date:

Share post:

শ্লীলতাহানির অভিযোগ দায়ের হওয়ার পরই সটান রাজ্য ছেড়ে কেরালা পাড়ি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিতে পারলেও অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি তথ্য অনুসন্ধানকারী দল গঠন করা হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই রাজভবনের কর্মীদের মুখ বন্ধ করার নির্দেশ পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবিধানিক রক্ষাকবচের দোহাই ব্যবহার করেই পুলিশি তদন্তে এড়িয়ে যাওয়ার পথ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্লজ্জের মতো একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে সংবিধানের ৩৬১ ধারা উল্লেখ করে ব্যাখ্যা করা হয় রাজ্যপাল কীভাবে ‘আইনের উর্ধ্বে’। সেই সঙ্গে উল্লেখ করা হয় তিনি খবর পেয়েছেন পুলিশ বাংলার রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারেন, সেই উদ্দেশ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেও পারে। এই প্রসঙ্গকে উল্লেখ করেই রাজভবনের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক বা নিরাপত্তার সঙ্গে যুক্ত সব কর্মীদের নির্দেশ দেন সি ভি আনন্দ বোস।

নির্দেশে বলা হয় কোনওভাবেই তাঁরা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ না করেন। পুলিশের সঙ্গে অনলাইনে, অফলাইনে, ব্যক্তিগত, ফোনে বা অন্য যে কোনও পথে যোগাযোগ এড়িয়ে যেতে নির্দেশ দেন রাজ্যপাল নিজে। যেহেতু তিনি বর্তমানে কলকাতার রাজভবনে নেই তাই রাজভবনের আধিকারিককে সবার কাছে তাঁর এই নির্দেশ জানিয়ে দিতেও নির্দেশ দেন।

গোটা রাজ্যে শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে, তখন মুখে কুলুপ বিজেপির নেতাদের। এমনকি খোদ প্রধানমন্ত্রী রাজ্যে জনসভা করতে এসেও এই প্রসঙ্গ স্পষ্টভাবে এড়িয়ে যান। অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সম্ভাবনা শুরু হতেই সম্পূর্ণ অসহযোগিতার পথে রাজ্যপাল। এতদিন বিভিন্ন প্রশাসনিক কাজে রাজ্যকে অসহযোগিতা করে উন্নয়নে বাধা তৈরি করেছেন রাজ্যপাল। এবার তাঁরই বিরুদ্ধে ওঠা অভিযোগের তথ্য অনুসন্ধানে বাধা দিয়ে নিজের আসল উদ্দেশ্য তুলে ধরছেন তিনি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...