Thursday, June 18, 2026

ফুটবল মাঠে নগ্ন হয়ে খেলতে নামল জার্মানি!

Date:

Share post:

খেলার মাঠে এ কী কাণ্ড! জার্সি না পরে নগ্ন হয়ে খেলতে নামল জার্মানির প্লেয়াররা। হার্নে শহরে ফুটবল বাণিজ্যিকীকরণের (Commercialisation of Football) বিরুদ্ধে এক অন্যরকমের প্রতিবাদ দেখালেন খেলোয়াড়রা। পট্রিজিনেল অল স্টারস (Pottoriginale All Stars) নামে এক অপেশাদার দলের খেলার মাঠের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে মাঠে উল্টোদিক করে ১১ জন প্লেয়ার নগ্ন ভাবে দাঁড়িয়ে আছেন। এনাদের মধ্যে ২ জন মহিলাও আছেন। অদ্ভুত এক ব্যাপার হল শার্টের অনুপস্থিতিতে তাঁরা শার্টের নম্বর কালি দিয়ে পিঠে লিখে মাঠে নামেন। কিন্তু কেন এমন কাণ্ড?

ফুটবল খেলা জার্মানদের কাছে কতটা প্রিয় সেকথা সারা বিশ্ব জানে। কিন্তু যেভাবে বাণিজ্যিকীকরণের দিকে জোর দেওয়া হচ্ছে তাতে পায়ে পায়ে লড়াই তাঁর ঐতিহ্য হারাচ্ছে বলে অভিযোগ করে এই প্রতিবাদ। তাঁদের কথায়, ফুটবল একেবারে অসুস্থ তাই এটাই লড়াইয়ের ধরন। জার্মানিতে এই ঘটনা নতুন নয় এর আগে ২০২০ সালেও এরকম ঘটনা সামনে আসে। অনেকেই বলছেন এটাও জার্মান ফুটবল ইতিহাসের অংশ হয়ে উঠেছে।

 

Related articles

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...