Thursday, June 18, 2026

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

Date:

Share post:

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের পুলিশ কিয়স্কে এত দিন নিরাপত্তা বজায় ছিল। বুধবার রাতে আচমকাই বদলে গেল সেই চেনা দৃশ্যপট। আপাতত কালীঘাটের ওই বাড়ি থেকে সম্পূর্ণ উধাও সরকারি পুলিশি নিরাপত্তা, ফাঁকা পড়ে রয়েছে কিয়স্ক।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বিষয়ে প্রথম সরব হন। তাঁর দাবি, প্রায় ২০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা পিএসও হিসেবে যাঁরা কাজ করছিলেন, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ পুলিশের তরফে তাঁদের হঠাতই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ডেরেক জানান, এর পর রাত সাড়ে ৯টা নাগাদ মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এমন কিছু নতুন অফিসারকে সেখানে পাঠানো হয়েছিল, যাঁদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চেনেন না। অচেনা অফিসারদের সেই নিরাপত্তা নিতে অস্বীকার করে তাঁদের ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেকের অভিযোগ, যখন এই ঘটনা ঘটছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভিতরেই ছিলেন এবং ওই সময় চত্বরে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে প্রবেশপথের সামনে অবস্থান নেন। পুরো ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছে এবং তা দলের সামাজিক মাধ্যমে সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

বুধবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে ডেরেক ও’ব্রায়েনকে প্রবেশ করতে দেখা যায়। পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে জানান, আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনও সরকারি পুলিশি নিরাপত্তা রইল না। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের তরফে আপাতত দু’জন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এর পর ডেরেককে মেইন গেটে তালা লাগিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। এমনকি বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলিও সাদা টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী একটি উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যেন কোনও রকম গাফিলতি না হয় এবং তাঁর প্রাপ্য সম্মান যেন বজায় থাকে। কিন্তু তার পরেও কেন হঠাত এই অচলাবস্থা তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

_

_

_

_

_

_

_

_

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...