Thursday, June 18, 2026

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মমতার রোড শোতে জনস্রোত

Date:

Share post:

ভোট প্রচারে মুখ্যমন্ত্রী  রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাচ্ছেন। বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন, রোড শো করছেন। এদিন রবিবার তিনি মেগা রোড শো করেছেন বর্ধমানে। তারপর নির্ধারিত অনুযায়ী তিনি এসে পৌঁছন পানাগড়ে। বর্ধমান শহরের বুকে রবিবার বিকেলে এক পদযাত্রায় সামিল হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বর্ধমান শহরের বুকে জি টি রোড ধরে তিনি হাঁটলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দেশের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের সদস্য কীর্তি আজাদের সমর্থনে। বর্ধমান পুরসভা ভবনের কাছে থাকা স্পন্দন কমপ্লেক্স গ্রাউন্ড থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হল পুলিশ লাইন মাঠে।
মমতা রাজপথে নামা মানে লক্ষাধিক মানুষের সমাগম। এদিন কার্যত রবি বিকেলে জনস্রোতের সাক্ষী থাকল শহর বর্ধমান আর ঐতিহাসিক জিটি রোড। এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন।
এটি নেত্রী পদযাত্রায় লক্ষাধিক কর্মী সমর্থকের ও ভিড় হয় বর্ধমান শহর ছাড়াও বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে শামিল হন।পানাগড়ে করে অল্প দূরত্বের এই রোড শো করে তিনি রওনা দিয়েছেন দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রিবাস করবেন বলে সূত্রের খবর।




 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...