Thursday, June 18, 2026

রাজনীতির ময়দানে এসেই খুনের চেষ্টা! প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে FIR

Date:

Share post:

বিচারপতির পদ ছেড়ে রাজনীতির মাঠে নামতেই গুণ্ডাগিরি শুরু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মনোনয়ন জমা দিতে যাওয়ার নামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিজেপি। সেই ঘটনায় এবার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মহিলাদের সম্মানহানি থেকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

শনিবার তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে আসে। সেই সময় চাকরিহারা শিক্ষকদের একাংশের সমর্থনে রাজ্যের প্রাথমিক ও উচ্চশিক্ষা স্তরের শিক্ষকরা বিক্ষোভ মঞ্চে অবস্থান বিক্ষোভ করছিলেন। শুভেন্দু অধিকারীকে দেখে সেই মঞ্চ থেকে চোর স্লোগান উঠতেই বিজেপি কর্মীরা চড়াও হন। বিজেপি কর্মীদের তরফ থেকে পাথর ছোঁড়া, চেয়ার ভাঙচুর সহ মঞ্চ ভাঙচুরের চেষ্টার অভিযোগও করা হয়। পাশাপাশি মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, জুতো দেখানোর মতো অভিযোগও ওঠে।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এই ঘটনায় অভিযোগ দায়ের করে তমলুক থানায়। আক্রান্ত বা আহত শিক্ষকদের কথা না ভেবেই ঘটনায় শিক্ষকদের দিকে অভিযোগের আঙুল তুলে তাঁদের তৃণমূল পন্থী বলে অভিযোগ করেন। অভিযোগে নাম রয়েছে তমলুকের তৃণমূল প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তমলুক থানার পুলিশ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...