Thursday, June 18, 2026

সব রিভিলিং পোশাকে খারাপ লাগে না, আঁচল বিতর্কে নয়া মন্তব্য মমতা শঙ্করের

Date:

Share post:

শাড়ির আঁচল নিয়ে মমতা শঙ্করের (Mamata Shankar) মন্তব্যের পর যে ঝড় আছড়ে পড়েছিল তাঁর অভিঘাত সামলে ওঠার আগেই ফের মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী- নৃত্যশিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তাঁর কথার আসল অর্থ কেউ বুঝতেই পারেননি। তিনি বলেন, ‘কেউ শুনলই না ভালো করে আমি কি বলেছি। আমি মান্ধাতা আমলের নই। আমি অত্যন্ত মডার্ন। কিন্তু আমার মনে হয় নিজের ডিগনিটিও রাখা উচিত।’ এই প্রসঙ্গে ১৫ বছর বয়সে বউদি তনুশ্রী শঙ্করের সঙ্গে আমেরিকান কনসুলেটের অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেইসময় অভিনেত্রী জয়শ্রী রায় ব্লাউজ ছাড়া শাড়ি পরতেন। কোনও সায়া বা অন্তর্বাস না পরলেও কখনই তাঁকে দেখতে খারাপ লাগে নি এবং আঁচলও বুক থেকে সরেনি। আসল ব্যাপারটা হল ডিগনিটি বজায় রাখা। তাছাড়া শারীরিক গঠনের সঙ্গেও পোশাকের মানানসই হওয়া দরকার বলেই মনে করেন তিনি।

মমতা শঙ্করের কথায়, ভারতীয় সভ্যতার পোশাক বৈচিত্র কখনই দৃষ্টিকটু লাগার মতো কিছু নয়। তা সে সাওতাঁল এলাকার হোক বা নাগালান্ডের । এই প্রসঙ্গে ‘মৃগয়া’ সিনেমায় তাঁর নিজের কস্টিউম নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর কথায় উঠে আসে শাড়ির ব্লাউজ প্রসঙ্গও। শিল্পী বলেন “আমি যদি একটা ডিজাইনার ব্লাউজ পরি, আমার পিঠটা আছে তো ডিজাইনারের কাছে ডিজাইন করার জন্য। আর যদি মনে করলাম কোনও ব্লাউজের সামনে অনেক কাজ আছে। আমরা শাড়ির আঁচলটা সামনে থেকে নিতে পারি। সেরকম মানানসইভাবে পরলে, কেন খারাপ লাগবে?”

আঁচল বিতর্কে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) মন্তব্যে একটু আঘাত পেয়েছেন শিল্পী। খানিকটা অভিমান করেই বললেন, “আমার কাছের লোকেরা আমাকে ট্রোল করেছে। তাঁরা বলতে পারত, মমপিসি তুমি যা বলেছ, তার সঙ্গে একমত হতে পারলাম না। তাঁদের আমি এত স্নেহ করি। তা না করে, তাঁরা যেটা করেছে, তাতে নিজেদের ছোট করেছে। মেয়ে হয়ে মেয়েদের খাটো করাটা বন্ধ করা উচিত। অনেকে ভাবে এসব পোশাক পরলে লোকে ভাববে গেঁয়ো, তাঁদের থেকে আমি বেশি সাহসী, বেশি মডার্ন।” সন্তু-কন্যা যে মমতাশঙ্করকে “মমপিসি” সম্বোধন করেন তা সকলেরই জানা। তবে শিল্পীর এই মন্তব্যের পর স্বস্তিকার প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...