Thursday, June 18, 2026

মর্মান্তিক, জিমে ওজন কমাতে গিয়ে ছেলেকেই মেরে ফেললেন বাবা! ভাইরাল ভিডিও

Date:

Share post:

স্থূলতা ভালো দেখাচ্ছে না! তাই নিজের ৬ বছরের ছেলেকে জিমে ভর্তি করিয়েছিলেন বাবা। তবে শুধু ভর্তি করেই থেমে থাকেননি বাবা। অত্যন্ত দ্রুত গতিতে ট্রেড মিলে দৌড়োতে বাধ্য করেছিলেন বাবা। সামলাতে না পেরে শেষমেষ মর্মান্তিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

আমেরিকার ঘটনা! অভিযুক্ত বাবার নাম ক্রিস্টোফার গ্রেগর, বয়স ৩১। আর তাঁর ৬ বছর বয়সী ছেলের নাম কোরি মিকিওলো। ঘটনাটি ২০২১ সালের বলে জানা গিয়েছে।মর্মান্তিক এই ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একজন বাবা ছেলের স্থূলতা কমানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে একটি ট্রেড মিলে দৌড়োনো চালিয়ে যেতে বাধ্য করেছিলেন। বাচ্চার মৃত্যুর পর মামলা কোর্টে উঠলে তার মা মর্মান্তিক ঘটনার ভিডিয়োটি দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। আইন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় দোষী প্রমাণিত হলে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

এই ঘটনার ভিডিয়ো এক্স-এ শেয়ার করেছেন আমেরিকার কলিন রাগ নামে এক ব্যক্তি। দেখা গিয়েছে, ট্রেডমিলের গতি বেড়ে যাওয়ায় ওই গতিতে ছোটার সামর্থ ছিল না শিশুটির। এক পর্যায়ে সে মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঘটনার পরপরই শিশু কোরিকে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে গিয়েছিলেন মা। সিটি স্ক্যানের সময়, শিশুটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরই মারা গিয়েছিল সে।

আরও পড়ুন- রক্ষাকবচের দোহাই, এবার পুলিশকে অসহযোগিতার ‘নির্দেশ’ রাজ্যপালের

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...