Thursday, June 11, 2026

কাগজের পিচবোর্ডে আঁকা দুর্গার ছবি দিয়েই শুরু হয়েছিল পুজোর! কোথায় জানেন?

Date:

Share post:

কাগজের পিচবোর্ডের উপর নিজের আঁকা রঙ, তুলি দিয়ে দুর্গার ছবি এঁকে নিজেই পুজো শুরু করেছিল শ্রীরামপুর চাঁতরার নবম শ্রেনীর ছাত্রী ঋত্বিকা মল্লিক। তারই হাত ধরে মল্লিক বাড়িতে এসেছিল উমা ও তার পরিবার। মহালয়ার দিন থেকে শুরু হয় মল্লিক বাড়ির দুর্গাপুজো। রথযাত্রার দিন প্রতিমার কাঠামো ও রঙ দিয়ে সূচনা হয় দুর্গা পুজোর প্রস্তুতি। এবারের পুজো নিয়ে সপ্তম বর্ষে পা দিয়েছে মল্লিক বাড়ির পুজো। তৃতীয় শ্রেনীতে পড়ার সময় থেকে বাবার কাছে ছবি আঁকার হাতেখড়ি ঋত্বিকার। প্রথমে আর্ট পেপারের উপর মোম পেন্সিলে দুর্গার ছবি এঁকে পুজো শুরু। এরপর সময়ের সাথে সাথে পালটেছে ছবি আঁকার চিন্তাভাবনা। 2013 সাল থেকে কাগজের পিচবোর্ডের উপর দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গনেশ ও তাঁদের বাহনদের ছবি এঁকে রঙ করে, তাতে শাড়ি পড়িয়ে তৈরি দুই ফুটের দুর্গা ও পরিবার। নিয়ম মেনে ঋত্বিকা নিজেই শুরু করে পুজো। তার তৈরি দূর্গা প্রতিমা দেখতে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভীড় জমে যেত শ্রীরামপুরের মল্লিক বাড়িতে। দূর্গা পুজোর পর লক্ষ্মী ও কালী প্রতিমা তৈরি করে ঋত্বিকা নিজেই পুজো করত। তার এই প্রতিমা তৈরির উৎসাহ জুগিয়েছে তার বাবা-মা সহ পাড়া প্রতিবেশীরাও।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...