Monday, April 6, 2026

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিটা,জানেন তার পরিচয়?

Date:

Share post:

রিটার নাম শুনেছেন? অনেকেই শোনেননি। আসলে ভারতের সব থেকে বয়স্ক শিম্পাঞ্জির নাম রিটা। বয়স 59 বছর। তাদের প্রজাতিতে এই বয়স বার্ধক্যের শেষ সীমা। আর রিটা বার্ধক্যজনিত অসুখেই রীতিমতো নাকানিচোবানি খাচ্ছে। ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি রিটা দিল্লির একটি চিড়িয়াখানায় রীতিমতো শয্যাসায়ী। রিটার খাদ্যতালিকায় এখন শুধুই তরল খাবার।
পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি শিম্পাঞ্জির 40 বছর পর্যন্ত বাঁচে। অথচ 59 বছরে র রিটার্ন শরীর আর দিচ্ছে না। দিল্লি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হবে তা কেউ জানে না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 27 জুলাই অসুস্থ হয়েছিল রিটা। শরীর হয়ে পড়েছিল দুর্বল। তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পশু চিকিৎসালয়ে। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।
1960 সালের 12 ডিসেম্বর আমস্টারডাম এর একটি চিড়িয়াখানায় জন্ম রিটার। যখন 1990 সালে সে ভারতে আসে, তখন তার বয়স 30।
লিমকা বুক অফ রেকর্ডস বলছে, শুধু ভারতেই নয় এশিয়ার সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি এই রিটা। তার দ্রুত আরোগ্য কামনা করছে সবাই।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...