Site Logo

'নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,' কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

EBBS Desk·
'নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,' কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার ঘটনায় মুখ্যসচিবের ‘নিষ্ক্রিয়তা’ ও ‘অসহযোগিতা’ দেখে সোমবার তীব্র উষ্মা প্রকাশ করেছেন বিচারপতিরা। শুনানির সময় বর্তমান মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা ও রাজ্য পুলিশের ডিজি-কে সরাসরি ভর্ৎসনা করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নিজেদের এতটা উঁচুতে রাখবেন না যে প্রধান বিচারপতিও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

Sponsored

Sranchi In Article

সোমবার মালদায় বিচারক ঘেরাও কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। অভিযোগ, এসআইআর-এর সঙ্গে যুক্ত বিচারকদের প্রায় ৯ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মাঝরাতে খোদ প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হয়। আদালত প্রশ্ন তোলে, রাজ্য যখন ভোটের মুখে এবং প্রশাসনের শীর্ষ পদে রদবদল হয়েছে, তখন কেন এমন বিশৃঙ্খলা? নির্বাচন কমিশন নন্দিনী চক্রবর্তীর বদলে দুষ্যন্ত নারিয়ালাকে মুখ্যসচিব পদে বসানোর পর এই প্রথম তাঁর ভূমিকা নিয়ে আইনি প্রশ্নের মুখে পড়ল রাজ্য।

ভার্চুয়াল শুনানিতে হাজির হয়ে মুখ্যসচিব দাবি করেন, ঘটনার দিন তিনি দিল্লিতে বৈঠকে ছিলেন এবং বিমানে থাকার কারণে ফোন পাননি। এই যুক্তিতে সন্তুষ্ট না হয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, সন্ধ্যার সময় ফোন আসতেই যদি মোবাইল নম্বর শেয়ার করে নিতেন, তবে প্রধান বিচারপতি ও হাইকোর্ট প্রশাসনের সুবিধা হতো। আপনারা নিজেদের এতটা উঁচুতে রাখতে পারেন না যে প্রধান বিচারপতির পক্ষেও যোগাযোগ করা সম্ভব হবে না। নিজেদের একটু নিচে নামান। বিচারপতি বাগচী আরও যোগ করেন, সিভিল প্রশাসন ও পুলিশের ব্যর্থতার কারণেই আজ বিচারকদের বিশেষ ক্ষমতা দিতে হচ্ছে। নিষ্ক্রিয়তার একটা সীমা থাকা উচিত।

আদালত আরও জানতে চায়, বিকেল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ জমায়েত করলেও কেন পুলিশ ও জেলা প্রশাসন নীরব ছিল? জেলা পুলিশ সুপার মহিলাদের উপস্থিতির দোহাই দিয়ে পদক্ষেপ না নেওয়ায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা। প্রধান বিচারপতি বলেন, এটাই কি আমলাতন্ত্রের কাজের ধরণ? রাজ্যে কি বিশৃঙ্খলা চলছে? সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, ওই দিনের ঘটনার জন্য মুখ্যসচিব ও ডিজি-কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। যদিও আপাতত কোনও কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →