দিল্লির যন্তর-মন্তরে (Jantar Mantar) প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার, তার পর পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজত। ককরোচ জনতা পার্টির (CJP) দুই নেতা সৌরভ দাস (Saurav Das) ও আশুতোষ রাঙ্কার (Ashutosh Ranka) গ্রেফতারি ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানালেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সৌরভ ও আশুতোষের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে এক্স মাধ্যমে সরব হয়েছিলেন অভিষেক। তাঁর সেই পোস্টেরই জবাব দিয়ে অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন সিজেপি প্রধান। এক্স পোস্টে অভিজিৎ লেখেন, “এই বেআইনি গ্রেফতারির বিরুদ্ধে কথা বলার জন্য অভিষেক স্যারকে ধন্যবাদ।”
আরও পড়ুন: হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন ইউনিটের উদ্বোধনে আত্মনির্ভর বাংলা গড়ার ডাক মুখ্যমন্ত্রীর
এর আগে, দুই সিজেপি নেতাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বক্তব্য, নিজেদের জাতীয়তাবাদের সবচেয়ে বড় প্রবক্তা বলে দাবি করে বিজেপি। অথচ সেই সরকারের আমলেই দেশের মাটিতে তেরঙ্গা হাতে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হতে হচ্ছে ভারতীয়দের!
আরও পড়ুন: বারে গিয়ে বিজেপি নেতার দাদাগিরি! মার খেলেন যুব মোর্চার সম্পাদক
এই পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রকে কটাক্ষ করে ‘পাকিস্তানীকৃত ভারত’ বলেও মন্তব্য করেন অভিষেক। তাঁর সেই অবস্থানের পরেই এবার ধন্যবাদ জানিয়ে প্রকাশ্যে এলেন সিজেপি প্রধান।















