Thursday, March 26, 2026

জামিন পেলেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা

Date:

Share post:

গ্রেফতারের ১০ মাস পরে জামিন পেলেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা পাল দে। কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে-কে খুন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার, অনিন্দিতাকে বারাসত আদালতের ফাস্ট ট্র্যাকের থার্ড কোর্টে তোলা হয়। সুপ্রিম কোর্ট থেকে অনিন্দিতা পাল দে-র জামিনের নির্দেশ মিলেছিল আগেই। শীর্ষ আদালতে থেকে নিম্ন আদালতকে রিলিজ অর্ডারও দেওয়া হয়। দরকারি কাগজ হাতে পেয়েই জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করেন অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগ। মঙ্গলবার, জামিনের প্রয়োজনীয় কাগজ পাওয়ার পরেই ছাড়া পান অতিন্দিতা। তাঁর আইনজীবী জানান, ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। গত বছর নভেম্বরের ২৫ তারিখ নিউটাউনে এক বহুতলে নিজের ফ্ল্যাটে খুন হন কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত। খুনের অভিযোগে স্ত্রী অনিন্দিতা পাল দে-কে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে ডিসেম্বরের ১ তারিখ গ্রেফতার করা হয়। তখন থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন অনিন্দিতা। শুধু তাই নয়, তিনি জেলে থাকলে তাঁর শিশু সন্তানের প্রতিপালনেও সমস্যা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-অমিত শাহকে লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন যাদবপুরের পড়ুয়াদের

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...