Monday, April 13, 2026

মার্কিন ঘরোয়া রাজনীতি নিয়ে আমাদের মাথাব্যথা নেই, মোদির মন্তব্যের সফাই দিয়ে বললেন জয়শঙ্কর

Date:

Share post:

একটা শ্লোগান থেকেই যত গোলমাল শুরু। মার্কিন সফরে গিয়ে হিউস্টনের হাউডি মোদি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বলেছিলেন, অব কি বার ট্রাম্প সরকার। প্রশ্নটা তখনই উঠেছিল। তাহলে কি হিউস্টনের 50 হাজার ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের কাছে পছন্দের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী? 2020 সালে মার্কিন নির্বাচনে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করার আহ্বান?

মোদির বিরুদ্ধে ট্রাম্পের হয়ে ভোটপ্রচারের অভিযোগ এনেছিল কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলি। অনাবাসী ভারতীয়দের প্রভাবিত করার মাধ্যমে আমেরিকার ঘরোয়া রাজনীতিতে মোদি সরকার নাক গলাচ্ছে বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ব্যাখ্যা দিতে আসরে নামতে হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। তিনি বলেন, মোদি আদৌ এবারের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ওই মন্তব্য ( অব কি বার ট্রাম্প সরকার ) করেননি। তিনি বলতে চেয়েছিলেন গতবারের ভোটে আমেরিকায় এইরকম আওয়াজ উঠেছিল। মোদির ওদেশের ভোটারদের প্রভাবিত করার প্রশ্নই ওঠে না। বিদেশমন্ত্রীর মন্তব্য, কোনও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলায় না ভারত। রিপাবলিকান বা ডেমোক্র্যাট ক্ষমতায় যেই আসুক আমরা সুসম্পর্ক রাখব।

আরও পড়ুন-হিন্দি-ক্ষোভে রাশ টানতে তামিলের জয়গান মোদির

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...