Tuesday, June 23, 2026

স্বস্তিতেও হাজিরা-কাঁটা রাজীবের

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েনের পরে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেও হাজিরার কাঁটা রইল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের। মঙ্গলবার, বিচারপতি সইদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করলেই যেতে হবে রাজীব কুমারকে। তবে, 48ঘণ্টা আগে সিবিআইকে নোটিশ পাঠাতে হবে। কলকাতা ছাড়তে পারবেন না এডিজি-সিআইডি রাজীব কুমার। মঙ্গলবার, 50হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে, রায়ে ডিভিশন বেঞ্চ জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো এত গুরুত্বপূর্ণ নয় মামলাটি।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগাম জামিন নিতে হাইকোর্টে যান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনর। শুনানিতে সিবিআই বলে, যতদিন রাজীবের রক্ষাকবচ ছিল, তখন তিনি হাজিরা দিয়েছেন। কিন্তু তারপর থেকে তিনি আর হাজিরা দেননি। এমনকী, জিজ্ঞাসাবাদের সময় তিনি সব প্রশ্নের উত্তর দেননি বলেও সিবিআইয়ের তরফে আদালতে অভিযোগ জানানো হয়। সেই কারণেই তাঁকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই। এই পরিস্থিতি সুপ্রিম কোর্টে যেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

আরও পড়ুন-অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন রাজীব, দীর্ঘ শুনানির পর মিলল আগাম জামিন

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...