Tuesday, June 23, 2026

অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন রাজীব, দীর্ঘ শুনানির পর মিলল আগাম জামিন

Date:

Share post:

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন ADG CID রাজীব কুমারের আইনজীবীরা। অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন রাজীব, দীর্ঘ শুনানির পর মিললো আগাম জামিন।

ফলে পুজোর মধ্যে আর “আত্মগোপন” করে থাকতে হবে না কলকাতা ও বিধান নগরের প্রাক্তন নগরপালকে। সারদা কাণ্ডে তাঁকে জামিন দিলো বিচারপতি সইদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। ফলে এখন রাজীবকে নাগালে পেতে সুপ্রিম কোর্টে যেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

প্রসঙ্গত, সিবিআই-এর খাতায় “ফেরার” ADG-CID রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের চার দিন শুনানির পর মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। এদিকে, মঙ্গলবারই হাইকোর্টে পুজোর ছুটির আগে শেষ কর্মদিবস। অক্টোবরের শেষ দিনে হাইকোর্ট খুলবে। আবার সুপ্রিম কোর্ট 4 অক্টোবর বন্ধ হয়ে 14 অক্টোবর খুলবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...