Tuesday, June 23, 2026

এবার প্রার্থীদের ‘নো ডিউজ সার্টিফিকেট’ নিয়ে কড়া অবস্থান নিল কমিশন

Date:

Share post:

আগামী ৭ মে তৃতীয় দফা ভোট। তারপরও বাকি থাকবে রাজ্যের আরও চার দফা ভোট। এবার প্রার্থীদের ‘নো ডিউজ সার্টিফিকেট’ নিয়ে কড়া অবস্থান নিল কমিশন।কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, প্রার্থী হ‌ওয়ার ক্ষেত্রে কার‌ও ‘নো ডিউজ সার্টিফিকেট’ আটকে রাখা যাবে না। ‘নো ডিউজ সার্টিফিকেট’ দেখাতে না পারায় সম্প্রতি বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল করেছে নির্বাচন কমিশন।কোচবিহারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন আইপিএস দেবাশিস ধর। একুশের বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচি কাণ্ডের পর তাঁকে সাসপেন্ড করা হয়। পরে সাসপেনশন প্রত্যাহার হলেও কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয় তাঁকে। দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত চলছে। ইস্তফা দিলেও নবান্ন থেকে এখনও তাঁকে রিলিজ দেওয়া হয়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেকশন ৩৬ অফ রিপ্রেসেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী, যদি কোনও প্রার্থী সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হন, তাঁকে ‘নো ডিউজ’ সার্টিফিকেট জমা করতে হয়। বীরভূমের বিজেপি প্রার্থী সেই সার্টিফিকেট জমা দিতে পারেননি। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফর্ম ২৬ পূরণ করে হলফনামা জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু দেবাশিস ধর তা করেননি। কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২৬ এপ্রিল হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তা। তাঁর বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও তাঁর প্রার্থীপদ বাতিল হয়েছে। কিন্তু হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ এই মামলাটি গ্রহণ করেনি। এরপরই গত সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাশিস। যদিও শীর্ষ আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ না করে দেবাশিসবাবুকে কমিশনের কাছে যেতে বলেন। এরপরই কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, প্রার্থী হ‌ওয়ার ক্ষেত্রে কার‌ও ‘নো ডিউজ সার্টিফিকেট’ আটকে রাখা যাবে না।




Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...