প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

Date:

Share post:

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪।

পরিবার সূত্রে খবর, হাউরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাণী সংসদের লেখক হিসেবে জনপ্রিয় ছিলেন কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। একাধিক গল্প, উপন্যাস উপহার দিয়েছেন একাধিক প্রজন্মকে। শুধু তাই নয়, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে সাধারণ মানুষের জন্য হাউরে লাইব্রেরি তৈরী করেছিলেন, তাঁর স্বপ্নের ‘গ্রন্থলোক’। শিশুদের কাছে তিনি প্রিয় দাদু। আর বাকিদের কাছে ‘শ্রদ্ধেয় মাস্টারমশাই’। বয়সের পার্থক্য থাকলেও তিনি সকল স্তরের মানুষকে আপন করে নিয়েছেন। কর্মগুণে তিনি হয়ে উঠেছেন ‘মেদিনীপুরের মানুষ রতন’।

 

কালীপদ চৌধুরী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহারাজপুর গ্রামে ১৯৩৩–এর ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা করলেও ১৯৫৫–এ বাঁকুড়া খ্রিস্টান কলেজে বিএ পাশ করেই মহারাজপুর জুনিয়র হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বাংলায় অনার্স পড়ার ইচ্ছে থাকলেও তৎকালীন সময়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বাংলায় অনার্স ছিল না। তাই চাকরি করতে করতেই ১৯৬১তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে বাংলায় অনার্স এবং ১৯৬৪ তে প্রাইভেটে এমএ পড়েন তিনি। এর মধ্যেই অন্য স্কুলে শিক্ষকতা করে ১৯৬৭ সালে  ঘোষপুর উচ্চ বিদ্যালয়ে বদলি হন। যদিও ১৯৯৩ সালে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

 

১৯৭৩–এ বাণী সংসদ প্রকাশনা সংস্থা থেকে তাঁর ‘বাংলা রচনা প্রসঙ্গ’ বইটি প্রকাশিত হয়। এরপরেও বহু বাংলা ব্যাকরণ পাঠ্যবই লিখেছেন তিনি। ৯০ এর দশকে তাঁর লেখা ‘বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ’র বইগুলো ‘বেস্ট সেলার’-এর শিরোপা পায়। উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা ব্যাকরণ সহায়িকা, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাথমিক ছাত্র ছাত্রীদের বাংলা ব্যাকরণের বইগুলো আজও বেশ জনপ্রিয়।

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয় নিয়েও তিনি বই লিখেছেন। বাঙালির সাথে কালীপদ চৌধুরীর বাণী সংসদের লাল মলাটের বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ বইয়ের পাঁচ দশকের অন্তরঙ্গ সম্পর্ক, বলাই বাহুল্য। ২০০১–এ ‘বন্ধ্যা বিভাবরী’, ২০০৭ এ ‘পরাবৃত্ত’, ‘জীবন ভিলা’ সহ তাঁর লেখা পাঁচটি উপন্যাস প্রকাশিত হয়। প্রায় দু’দশক আগে হাউর থেকে পথচলা শুরু করে ত্রৈমাসিক পত্রিকা ‘মরশুমি’, নেপথ্যে ছিল একটাই নাম-কালীপদ চৌধুরী।

spot_img

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...