শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা শ্মসানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shyamaprasad Mukherjee) মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রী করেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। সেখানে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়(সাংসদ), অগ্নিমিত্রা পাল, তথাগত রায় সহ বিজেপির নেতা মন্ত্রীরা।
Sponsored

এরপর কলকাতার হাজরা মোড়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্তিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ), শিল্পমন্ত্রী সঙ্গে ছিলেন তাপস রায়। এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এর আগেও দক্ষিণ কলকাতা যুব মোর্চার পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shyamaprasad Mukherjee) আত্ম বলিদান দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কিন্তু তৎকালীন সরকার অনুমতি দিত না। এর জন্য আদালতে পর্যন্ত যেতে হয়েছিল যুব মোর্চার কার্যকর্তাদের কিন্তু সেইসব এখন অতীত।
Sponsored

Sponsored

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতর এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে যৌথভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়েছে আপনারা শুনলে খুশি হবেন। গত কুড়ি তারিখ পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে কিন্তু এর আগে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং ১৫ বছরের তৃণমূল সরকার শ্যামাপ্রদাস এবং প্রণবানন্দের অবদানকে ভুলিয়ে রেখেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার এক দেশ এক নিশানের দাবি করেছিলেন তাই তাঁকে অকালে সরিয়ে দেওয়া হয়েছি। আমরা তার আদর্শে সরকার চালাবো।
Sponsored

Sponsored

পূবর্তন সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, এর আগেও তাদেরকে নিয়ে কোন কর্মসূচি পালন করা হয়নি এমনকি আমাদের যুব মোর্চার পক্ষ থেকে কোন কর্মসূচি নেওয়া হলে জেলে থাকা পুলিশ অফিসার তার অনুমতি দেয়নি। ভবানীপুরে তাঁর বাড়ির সামনে কোনক্রমে একটা কর্মসূচি পালন করা হতো সেখানেও আমরা উপস্থিত হতাম তবে জনতা জনার্দন খারাপ কে টাটা বাই বাই করে দিয়েছেন ভালোটাকে বেছে নিয়েছেন।
Sponsored

রাজ্যে ক্ষমতায় আসার পরই জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রদাস মুখোপাধ্যায়ের কৃতিত্ব জন মানসে তুলে ধরতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদের জন্মদিনকে সরকারী ছুটি ঘেোষণা করা হয়েছে এবং জিরাটে ১২৫ ফুট উচ্চতার মূর্তি স্থাপনের কথা বলা হয়েছে।আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিজেপি। সকালেই শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
-
-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
