বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

Date:

Share post:

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১ হাজার কোটি ও রাজ্যের তরফে ২০০ কোটি টাকা দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে(Jadavpur University)।

রাজ্যের উচ্চশিক্ষার এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি Institute of Excellence-এ উন্নীত করা হবে।  ২০১৮–তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) সামনে সুযোগ আসে ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’-এ উন্নীত হওয়ার। কিন্তু অর্থের  অভাবে এই তকমা পাওয়া থেকে বঞ্চিত হয় জেইউ।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ তকমার জন্য ২৫০ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে এবং বাকি ৭৫০ কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্র। অর্থাৎ যাদবপুরের প্রাপ্তি হবে মোট ১০০০ কোটি টাকা।

দেশব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ১ কোটি টাকার প্রবেশমূল্য ধার্য করা হয়। বিগত সরকার এই বিষয়ে তেমন উদ্যোগী হয়নি। যদিও তৎকালীন উপাচার্য সুরঞ্জন দাস প্রাক্তনীদের থেকে চেয়ে ১ কোটি টাকা জোগাড় করেন।  কিন্তু বাকি টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় Institute of Excellence উন্নীত হয়নি যাদবপুর। নতুন সরকার ক্ষমতায় আসার পরই প্রথম বাজেটেই এই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করেছে।

 

এতেই আশার আলো দেখছে যাদবপুর। বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকারের নতুন বরাদ্দের মাধ্যমে আর্থিক সঙ্কটের অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে। এই অর্থ আমাদের পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিশ্লেষণধর্মী (অ্যানালিটিক্যাল) সুবিধা গড়ে তুলতে ব্যবহার করা হবে, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমাদের আরও উৎকর্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।’

spot_img

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...