Saturday, June 27, 2026

২৬ হাজার চাকরি কেড়ে বড় বড় কথা, মোদিকে তোপ মমতার

Date:

Share post:

পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে শুক্রবার যোগ্যদের চাকরি যাওয়া নিয়েও মোদিকে আক্রমণ করেছেন মমতা। মমতা তাঁর সভায় বলেছেন, আজ ভোটের দরকার। তাই আটদিন পরে এসে মোদি চাকরিহারাদের পাশে থাকার কথা বলছেন। আর এই আটদিনে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়তে শুরু করে দিয়েছি। আর ২৬ হাজার চাকরি তো আপনি খেয়েছেন।

মমতার সাফ কথা, শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে মোদির দল। ২৬ হাজার চাকরি কেড়ে বড় বড় কথা। সবাই চোর আর উনি সাধুবাবা,মোদিকে কটাক্ষ মমতার। তাঁর কথার ব্যাখ্যা করে মমতা মোদির উদ্দেশে বলেছেন, আপনার দলই তো চাকরি খেয়েছে। সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসঙ্গে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে। আর আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই চাকরি যেতে দেব না। তাই এখন আপনাকে দরকার নেই শিক্ষক শিক্ষিকাদের।

এদিন কালনার সভায় মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, এরা একদিকে চাকরি খাবে আরেক দিকে বড় বড় কথাও বলব। আসলে এরা সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়। আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় বলেছিলেন ক্ষমতায় এসে সিপিএমের জমানায় যাওয়া ১০ হাজার চাকরি ফিরিয়ে দেব। আজ পর্যন্ত দিয়েছেন?তৃণমূল নেত্রীর তোপ, চাকরি কেড়ে নেওয়ার পর এখন চাকরিহারাদের পাশে দাঁড়াতে চাইছে বিজেপি। সবটাই ভোট পাওয়ার জন্য বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, চাকরিহারাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে, তাঁর সরকার অনেক আগে সুপ্রিম কোর্টে এই ব্যাপারে মামলা করেছে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে।




Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...