Tuesday, June 23, 2026

বি জে ব্লকের পুজো উদ্বোধনে অমিত শাহের সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না সুজিত-কৃষ্ণা

Date:

Share post:

মঙ্গলবার সেই বহুচর্চিত সল্টলেক বি জে ব্লকের পুজোর উদ্বোধন। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব তাৎপর্যপূর্ণ ভাবে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পুজোর আয়োজকরা যদি এক মঞ্চে তিনজনকে হাজির করতে পারেন, তাহলে এক কথায় তা নজিরবিহীন। কিন্তু সে গুড়ে বালি।

দমকল মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসু এবং বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না বলেই জানা গিয়েছে।

সুজিত বাবু জানান, “অমিত শাহ আসবেন সেটা আমি জানতাম না। কোন পুজো কমিটি কাকে আমন্ত্রণ করবে, সেটা একান্তই তাদের ব্যাপার। আমাকে চিফ গেস্ট হিসেবে ডেকেছিল, কিন্তু উদ্বোধনের দিন যেতে পারব না বলে ওদের জানিয়ে দিয়েছি। কারণ, ওই একই সময় অন্যান্য অনেকগুলো পুজোর উদ্বোধন আছে। তবে অবশ্যই যাব অন্য কোন দিন।” বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও একই কথা শুনিয়েছেন।

প্রসঙ্গত, সল্টলেক বি জে ব্লকের পুজোর উদ্বোধনে যে কার্ড
ছাপা হয়েছে, সেখানে উদ্বোধক হিসেবে নাম রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রধান অতিথি হিসেবে নাম রয়েছে দমকল মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসু। এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...