Thursday, March 26, 2026

বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে বিপত্তি

Date:

Share post:

বসিরহাটের আটপুকুরের কোকিলপুর গ্রামের বাঁধ ভেঙে বিপত্তি। গত কয়েকদিনের বর্ষার কারণে বিদ্যাধরী নদীর প্রায় 70 থেকে 80 ফুট বাঁধ ভেঙে গিয়েছে। কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। স্থানীয় পঞ্চায়েত ও সেচ দফতরের উদ্যোগে চলছে বাঁধ মেরামতির কাজ। কোকিলপুর, উচিলদহ, ঘর কচুরহুলা, মাঝেরপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা প্লাবিত হওয়ার আতঙ্কে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বিঘা ধানের জমি। মাছের ভেড়িতে 10 থেকে 15 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন মালিকরা। দ্রুত বাঁধ মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...