Thursday, June 25, 2026

অধ্যক্ষের কুরুচিকর মন্তব্য, হাসপাতালে ভর্তি অধ্যাপিকা

Date:

Share post:

কলেজের সেমিনার নিয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকাকে কুরুচিকর মন্তব্য জের। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপিকা। বসিরহাট স্বরূপনগর শহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের ঘটনা। গত শুক্রবার কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করেছিল এক অধ্যাপিকা। কলেজ অধ্যক্ষ আশরাফ আলি মণ্ডলের নির্দেশেই ওই সেমিনারে দায়িত্বে ছিলেন অধ্যাপিকা। অভিযোগ, অনুষ্ঠান শেষ হতেই অধ্যক্ষ তাঁর ঘরে ওই অধ্যাপিকাকে ডেকে অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকা সামনে অশ্লীল ভাষায় কটুক্তি করেন। আশরাফ আলি মণ্ডল কুরুচিকর অঙ্গভঙ্গি করেন বলেও অভিযোগ। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই অধ্যাপিকা। তাঁকে বারাসতের এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে শহিদ নুরুল ইসলাম কলেজে চাঞ্চল্য ছড়িয়েছে। সমালোচনায় মুখর হয়েছেন কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। অধ্যক্ষ আশরাফ আলি মণ্ডলের বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যাপিকার স্বামী। অভিযুক্ত অধ্যক্ষের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...