Thursday, June 11, 2026

প্রায় একমাস পরে প্রকাশ্যে রাজীব কুমার

Date:

Share post:

একমাস পরে প্রকাশ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া শেষ করতেই পঞ্চমীর সকালে আলিপুর আদালতে যান। গত ১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ। তবে, আপাতত তাঁর গ্রেফতারির সম্ভাবনা নেই। এদিকে, রাজীব কুমারকে আগাম জামিন দেওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। এ দিন সকালে সশরীরে আলিপুর আদালতে যান রাজীব। কারণ, , সেই হাইকোর্ট তাঁকে যে আগাম জামিন দিয়েছে, নিয়মানুযায়ী তা নিম্ন আদালতে নিশ্চিত করতে হয়। সেই কাজেই হাজির হল তিনি। পরনে আকাশি শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট। তবে, সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। কাজ মিটিয়েই বেরিয়ে যান।

আরও পড়ুন-পঞ্চমীর সন্ধ্যাতেই খুলছে উল্টোডাঙা ব্রিজের বন্ধ অংশ

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...