Site Logo

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

EBBS Desk·
ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় গেলেন তিনি। তাঁর পাশাপাশি কর্নাটকের অন্য তিনটি আসন থেকেও কোনো লড়াই ছাড়াই নির্বাচিত হয়েছেন কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে স্ক্রুটিনির জেরে এক নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল হতেই চারজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। খাড়্গে ছাড়া কর্নাটক থেকে বিনা ভোটে রাজ্যসভায় যাওয়া অন্য তিন সাংসদ হলেন— অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সম্পাদক মনসুর আলি খান, কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারপার্সন পবন খেড়া এবং ভারতীয় জনতা পার্টির (BJP) এম নাগরাজা। আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশন সূত্রে খবর, কর্নাটকের এই ৪টি রাজ্যসভা আসনের জন্য আগামী ১৮ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। ৪ জন দলীয় প্রার্থীর পাশাপাশি এক নির্দল প্রার্থীসহ মোট ৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার স্ক্রুটিনির সময় নথিপত্রে অসঙ্গতি থাকার কারণে ওই নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। ফলে ময়দানে কেবল ৪ জন প্রার্থীই অবশিষ্ট ছিলেন। আসন সংখ্যার সমপরিমাণ প্রার্থী থাকায় ভোটাভুটির আর প্রয়োজন পড়েনি এবং কর্নাটকের শাসকদল কংগ্রেসের ৩ জন ও বিরোধী দল বিজেপির ১ জন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

এর আগে ২০২০ সালের জুন মাসে কর্নাটক থেকেই প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন মল্লিকার্জুন খাড়্গে। সেই দফায় তাঁর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাও বিনা ভোটে সাংসদ হয়েছিলেন। আগামী ২৫ জুন তাঁদের সেই পদের মেয়াদ শেষ হচ্ছে। ফলে মেয়াদ ফুরনোর আগেই দ্বিতীয়বারের জন্য উচ্চকক্ষে নিজের আসন নিশ্চিত করলেন খাড়্গে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →