অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ 'লাকি' বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স' (Shyam Sundar Co Jewellers)। অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ লাকি ড্র-এর ৪ জন বিজয়ীর হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হলো বহুমূল্য হীরের গয়না। ১টি আকর্ষণীয় হীরের নেকলেস ও ৩টি জমকালো হীরের নেকচেইন পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজয়ীরা।
Sponsored

নতুন বছরের শুরুতে গত ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরা ও কলকাতার সমস্ত শাখা শোরুমগুলিতে মহাসড়ম্বরে উদযাপিত হয়েছিল 'শুভ অক্ষয় তৃতীয়া উৎসব'। ওই ১৫ দিন জুড়ে সোনা ও হীরের গহনা কেনাকাটায় গ্রাহকদের জন্য ছিল গহনার মজুরিতে বিশেষ ছাড়, নিশ্চিত উপহার এবং মেগা লাকি ড্র-এর কুপন জেতার সুবর্ণ সুযোগ। আরও পড়ুন: নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন
Sponsored

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব চলাকালীন সংগৃহীত কুপনগুলির মধ্য থেকে গত ২৮ মে, ২০২৬ তারিখে লাকি ড্র-এর মাধ্যমে ৪ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছিল। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেগা ড্র-এর লাকি বিজয়ীরা হলেন, ধীমান মগ (কুপন নম্বর: D1528), বকুল রানি সাহা (কুপন নম্বর: A1152), সীমা রক্ষিত (কুপন নম্বর: C3894), দেবব্রত বৈদ্য (কুপন নম্বর: B1809)। পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সংস্থার এই অভিনব উদ্যোগ এবং তাঁদের উন্নত গ্রাহক পরিষেবার ভূয়সী প্রশংসা করেন।
Sponsored

গ্রাহকদের এই অভূতপূর্ব সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন," বিজয়ীদের হাতে হীরের গয়নাগুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কলকাতা ও ত্রিপুরা জুড়ে আমাদের যত গ্রাহক-বন্ধু রয়েছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাতেই আমাদের এই বিশেষ প্রয়াস। অক্ষয় তৃতীয়া উৎসবে মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে— আগামী দিনেও সেরা গুণগত মান, নিখুঁত পরিষেবা এবং ন্যায্য মূল্যের ঐতিহ্য বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" ভবিষ্যতে গ্রাহকদের আরও চমকপ্রদ ও উন্নত পরিষেবা দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে শেষ হয় এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
