Saturday, April 11, 2026

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মোদি-হাসিনা বৈঠক

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজই দিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বৈঠকে তিস্তা চুক্তি, রোহিঙ্গা সমস্যা, অসমে এনআরসি, সীমান্তে জঙ্গি সমস্যা, রপ্তানি বাণিজ্য, রেল ও সড়ক পথে যোগাযোগের উন্নতি সহ একাধিক বিষয় উঠতে পারে। বাংলাদেশে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকার তৃতীয়বারের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। ভারতে দ্বিতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছেন মোদিও। এই পরিপ্রেক্ষিতে দুদেশের সম্পর্ক আরও পোক্ত করার বিষয়ে আগ্রহী মোদি ও হাসিনা দুজনই।

এবারের ভারত সফরে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি করবেন হাসিনা। রোহিঙ্গা সমস্যা মেটাতে ভারতের সমর্থন চাইবে বাংলাদেশ। তিনটি দ্বিপাক্ষিক প্রকল্প ভিডিও লিঙ্কের মাধ্যমে উদ্বোধন করবেন দুদেশের প্রধানমন্ত্রী। তিস্তা ছাড়াও মানু, মুহুরি, খোয়াই, ফেনী, গোমতী, ধরলা, দুধকুমার জলবন্টনের নকশা চূড়ান্ত হতে পারে। দুদেশের বাণিজ্য, যোগাযোগ ও জঙ্গি সমস্যার মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়েও আলোচনার কথা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন ও বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান নিয়েও কথা হতে পারে। এর পাশাপাশি দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের শীর্ষ বৈঠকে প্রধান অতিথি হিসাবেও থাকবেন শেখ হাসিনা।

আরও পড়ুন-মোদির ভাষণ সম্প্রচারে ‘না’, বিপদে আমলা

Related articles

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...