Saturday, June 13, 2026

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

Date:

Share post:

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার দেশের প্রধান বিচারপতির (Chief Justice of India) মুখে হঠাৎই এলাহাবাদের (Allahabad) প্রয়াগরাজের হোলির (Holi) প্রসঙ্গ। এমনকি রসিকতা করে হোলির জন্য মামলার শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথাও বলেন।

এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) একটি মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) বর্তমানে বিচারাধীন। সেই মামলার শুনানিতেই আচমকা সুপ্রিম কোর্টে এলাহাবাদের হোলির প্রসঙ্গ। যদিও পর্যবেক্ষণ বা রায়ের ক্ষেত্রে নয়, ঘরোয়া আলোচনাতেই উঠে আসে সেই প্রসঙ্গ।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

মামলার নতুন দিন দেওয়ার সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত কার্যত রসিকতাই করেন। প্রথমে হোলির (Holi) পরে এই মামলার শুনানির দিন নির্ধারণ করার কথা বলেন। হঠাতই তাঁর মনে পড়ে মামলা এলাহাবাদের (Allahabad)। তখনই তিনি বলে ফেলেন, না না, এটা তো এলাহাবাদ। ভাঙের নেশা নামতেই এক সপ্তাহ লেগে যাবে। সেই মতো মামলার পরবর্তী দিন নির্ধারণের কথা বলেন তিনি। রসিকতার ছলে বলে থাকলেও আদতে এলাহাবাদের ঐতিহ্যবাহী হোলির একটি অন্যদিকও উঠে এলো সুপ্রিম কোর্টের এজলাসে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...