Friday, April 3, 2026

মোদি-মমতা বৈঠকের জের, রাজ্যের তৈরি ৪১ হাজার কোটির বকেয়া তালিকা

Date:

Share post:

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকের জের। নানা প্রকল্পে বকেয়া নিয়ে দাবিপত্র তৈরি করে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অর্থসচিব প্রায় ৪১ হাজার কোটি টাকার বকেয়া তালিকা তৈরি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন দফতরকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্রুত নোটও পাঠাতে নির্দেশ দিয়েছেন। কারন, প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে চান।

নবান্ন সূত্রে খবর, রাজ্য ১১টি দফতরের ২৩ দফা দাবি ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। কেন্দ্রের সূত্রে খবর, রাজ্যের দাবি ন্যায্য হলে কেন্দ্র তা মিটিয়ে দেবে। আর রাজ্যও যথাযথ বকেয়া নিয়েই তালিকা তৈরি করেছে। রাজ্যের তরফে বকেয়া দাবি মেটানোর যে তালিকা তৈরি করা হয়েছে, তার মধ্যে রয়েছে, সামাজিক সহায়তা প্রকল্প (১৫৪ কোটি), অমৃত প্রকল্প (১০৬ কোটি), বন্যা নিয়ন্ত্রণ সেচ, বাঁধ সংস্কার (২১,৭২৬ কোটি), বিদ্যুৎ বন্টন সংস্থার সংস্কার (৭৮০০ কোটি), ছিটমহলের পরিকাঠামো (৫০০ কোটি), চতুর্দশ অর্থ কমিশন (৬০৯ কোটি), শিক্ষকদের বেতন (৩৩৪০ কোটি), বিআরজিএফ (২৩৩০ কোটি), মিড ডে মিল (৭৩৪ কোটি), স্বচ্ছ্ব ভারত গ্রামীণ মিশন (৮৬০ কোটি), পুলিশ আধুনিকীকরণ (২০০০ কোটি), হলদিয়া ড্রেজিং (৯৯৮ কোটি)। সব মিলিয়ে বকেয়া ৪১,১৫৭ কোটি টাকা। পুজোর পরেই বৈঠক হবে বলে কেন্দ্র সরকার সূত্রে খবর।

আরও পড়ুন – গত কয়েক বছরে যা ঘটনা ঘটেছে, তা দেখলে গান্ধীজিও মর্মাহত হতেন, বললেন সোনিয়া

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...