বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করেই এই নতুন পরিষেবা শুরু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। নতুন সরকারি বাসরুট এস–৬৯ (S-69 Bus Route) ঘোষবাগান থেকে সাঁতরাগাছি স্টেশন (Santragachi Station) পর্যন্ত চলবে। এই নতুন বাসরুট চালুর উদ্যোগ নিয়েছেন এলাকার বিধায়ক অতীন ঘোষ ও স্থানীয় কাউন্সিলর সুমন সিং। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty) সহযোগিতায় প্রায় দেড় বছর ধরে প্রক্রিয়া চলার পর অবশেষে বাস্তবায়িত হল সেই পরিকল্পনা।
Sponsored

বৃহস্পতিবারেই ঘোষবাগান এলাকার বর্মাবাবা মন্দির সংলগ্ন অঞ্চল থেকে বাসটি যাত্রা শুরু করবে। সেখান থেকে শ্যামবাজার, মানিকতলা, রাজাবাজার, এনআরএস হাসপাতাল, মল্লিকবাজার, মিন্টো পার্ক, এক্সাইড মোড় ও রবীন্দ্র সদনসহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পথ ধরে সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলবে বাসটি। প্রাথমিকভাবে কয়েকটি বাস দিয়ে পরিষেবাটি শুরু করা হচ্ছে। আরও পড়ুন: লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে
Sponsored

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন টালা সেতু নির্মাণের পর সেখানে বাস থামার ব্যবস্থা না থাকায় কাশীপুর ও আশপাশের এলাকার মানুষকে অনেক দূর গিয়ে বাস ধরতে হচ্ছিল। আগে ব্রিজের উপর দু’দিকেই বাসস্ট্যান্ড থাকায় পাইকপাড়া (Paikpara), বি টি রোড (BT Road), শ্যামবাজার, হাওড়া (Howrah) বা শিয়ালদহ (Sealdah)-এর দিকে সহজেই বাস ধরা যেত। কিন্তু নতুন সেতুতে সেই সুবিধা না থাকার ফলে প্রতিদিনের যাতায়াতে ভোগান্তির মুখে পড়ছিলেন বহু মানুষ। সেই সমস্যার সমাধান করতেই নতুন বাসরুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বাসিন্দাদের একাংশের মতে, নতুন এই পরিষেবা চালু হওয়ায় অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। দীর্ঘদিনের দাবির পর বাসরুট চালু হওয়ায় এলাকায় স্বস্তিতে যাত্রীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
