Saturday, April 4, 2026

ফের দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক!

Date:

Share post:

শুরু হয়েছে উৎসব। এরই মধ্যে দিল্লিতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। বড়সড় সন্ত্রাসবাদী হামলা হতে পারে রাজধানী দিল্লিতে। এ বিষয়ে বুধবারই সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক করা হয়েছে জেলার ১৫টি পুলিশ কর্তাদের। এর মধ্যে রয়েছে আরও শপিং মল, মেট্রো স্টেশন, রেল স্টেশন, এবং বাজার ছাড়াও অনেক জনবহুল এলাকাতেও নজরদারী বাড়ানো হয়েছে।

আরও পড়ুন – শুক্রবার উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে বেশ কয়েকজন জঙ্গি এরইমধ্যে দিল্লি এবং সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছে। উত্‍সবের আবহে নাশকতার ছক বানচাল করতে তৎপর দিল্লি পুলিশ ও দিল্লি পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডও।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দিল্লির বিভিন্ন অংশে তল্লাশি চালাতে শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

আরও পড়ুন – মোদির ভাষণ সম্প্রচারে ‘না’, বিপদে আমলা

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...