Friday, April 3, 2026

ভুল স্বীকার ভারতীয় বায়ুসেনার

Date:

Share post:

প্রায় আটমাস পরে ভুল স্বীকার ভারতীয় বায়ুসেনার। ভারতীয় বায়ুসেনার ক্ষেপণাস্ত্রের আঘাতেই গুঁড়িয়ে যায় এমআই-১৭ চপার। যান্ত্রিক গোলযোগ নয়, বরং ভুল বশতই এটা ঘটেছিল। দাবি করেলেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া।

২৬ ফেব্রুয়ারি ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গি শিবিরে আক্রমণ চালিয়েছিল বায়ুসেনার মিরাজ ফাইটার জেট। পাকিস্তানের তরফে পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কায় পুঞ্চ, নৌশেরা, রাজৌরি-সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালায় কয়েকটি এমআই-১৭ চপার। বায়ুসেনা সূত্র খবর, ওই দিন দক্ষিণ কাশ্মীরের নৌশেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে পাক যুদ্ধবিমান এফ-১৬। ভারতীয় বায়ুসেনার র্যা ডারে তা ধরা পড়ায়, প্রত্যাঘাত করা হয়। সেই সময় নজরদারি চালাতে থাকা এমআই-১৭ পাক সীমান্তের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। মৃত্যু হয় ২ পাইলটের। যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা বলে সেই সময় বায়ুসেনার তরফে জানানো হয়। তবে পুরোটাই ভুলবশত হয়েছিল বলেই এদিন জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া। তিনি জানান, যে দুই বায়ুসেনা অফিসার ওই মিসাইল নিক্ষেপের দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-রাজ্যবাসীকে এসএমএসে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...