Tuesday, June 23, 2026

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

Date:

Share post:

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে ‘ইমপিচমেন্ট’ বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম পর্বেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই প্রস্তাবের নোটিশ জমা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস ও সহযোগী বিরোধী দলগুলি। সূত্রের খবর, এই ইমপিচমেন্ট প্রস্তাবে ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে ১৯৩ জন সাংসদ স্বাক্ষর করেছেন। এর মধ্যে লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সদস্য রয়েছেন। শুক্রবার সংসদের যেকোনো একটি কক্ষে এই নোটিশ আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল সহ বিরোধীদের তোলা অভিযোগগুলি মধ্যে বাংলায় এসআইআর পক্রিয়ায় মাধ্যমে জালিয়াতি, ন্যায্য ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া এবং অগনতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রথম কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে কমিশন – বিজেপির য়ৌথ ষড়যন্ত্রর একাধিকবার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতি বা মুখ্য নির্বাচন কমিশনারের মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের অপসারণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। এর আগে দেশের কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের নোটিশ জমা দেওয়ার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন- জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...