Friday, April 3, 2026

মা এসেছেন ঘোটকে চড়ে, কী ফল জেনে রাখুন

Date:

Share post:

এবারের পুজোয় মা দুর্গা কৈলাস থেকে মর্ত্যে এসেছেন ঘোটকে চড়ে। প্রতিবারই মায়ের বাহন হয় আলাদা। বাহন অনুযায়ী ফল দেখা যায় মর্ত্যে। এমনটাই বলে হিন্দু শাস্ত্র।

এবছর যেমন মায়ের আগমন অশ্ব বা ঘোটকে। শুধু আগমনই নয়, শাস্ত্র বলছে মায়ের গমনও এবার ঘোটকে। মায়ের আগমন ও গমন কোনওবার একই বাহনে হয়, আবার কোনওবার আলাদা অর্থাৎ এক বাহনে আগমন ও অন্য বাহনে গমন। তবে মা এবছর আগমন ও গমন দুইই করবেন ঘোটকে। শাস্ত্রমতে এর প্রভাব কী?

হিন্দু শাস্ত্র ও ঐতিহ্য অনুসারে, বাহন বিচার করে মায়ের আগমনের ফল নির্ধারিত হয়। শাস্ত্র বলছে, অশ্ব বা ঘোটকে আগমনের অর্থ হল ফল ছত্রভঙ্গ। অর্থাৎ সব কিছু ওলোটপালোট হয়ে যেতে পারে। শাস্ত্রজ্ঞদের মতে, ঘোটকে আগমন শুভ নয়। অন্যদিকে মায়ের গমনও ঘোটকে। তার প্রভাবও শুভ নয়। সেক্ষেত্রে সামাজিক ও সাংসারিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সাধারণত, চারটি বাহনে দেবী দুর্গার আগমন ও গমনের কথা বলে শাস্ত্র। এগুলি হল অশ্ব, হস্তী, নৌকো ও দোলা। এরমধ্যে হস্তী বাহন শুভ প্রতীক। হস্তীতে মায়ের আগমন হলে মানবজীবন সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। দেবীর বাহন নৌকো হলে তা যেমন বন্যার ইঙ্গিত দেয় তেমন কৃষিক্ষেত্রে সমৃদ্ধিরও বার্তা দেয়। দেবীর বাহন দোলা হলে তাকে মহামারীর প্রতীক বলে ধরা হয়। আর অশ্ব বা ঘোটক বাহন হলে রাজনৈতিক-সামাজিক অস্থিরতা ও সর্বনাশের ইঙ্গিত। এমনটাই বলে শাস্ত্র।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...