Monday, June 22, 2026

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত। এই অবস্থায় রাজ্যের মানুষের সমস্যার কথা ভেবে আজ জরুরি বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের (Govt of West Bengal) কাছে আর্জি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজ্য সরকার একটি এসওপি (SOP) তৈরি করবেন বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি কালোবাজারি রুখতে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো হয়েছে। বুধবার সকাল থেকে রাজের বিভিন্ন প্রান্তে মানুষের সমস্যা ছবি ধরা পড়েছে। গ্যাসের সাপ্লাই রাজ্য সরকারের হাতে নেই। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পেট্রোলিয়ামের ক্রাইসিস হচ্ছে জেনেও সেটার জন্য প্রপার প্ল্যানিং না করে কীকরে বলা হয় যে গ্যাস বুক করার ২৫ দিনে গ্যাস পাওয়া যাবে! বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি তো ভর্তুকি দিতে চাই। তাতে লাভ হবে না। কারণ গ্যাসের জোগানই নেই! গ্রামবাংলা থেকে শহর— সকলের এতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি। বৃহস্পতিবারই বৈঠক ডেকেছি। একটা কিছু বিকল্প ভাবা দরকার। দেখছি কী করা যায়।” গ্যাসের দাম বৃদ্ধির জেরে অনেক রুটে অটো ভাড়া বাড়ান হয়েছে। বন্ধের মুখে অনেক রেস্তরাঁ। মমতা বলেন, “যাঁরা দাম বাড়িয়েছেন, তাঁদের যুক্তি সঙ্গত। কিন্তু মানুষের কথা ভাবা দরকার। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে। আমি বৈঠক করব। আমাদের টাকা নেই, তা-ও আমি সাহায্য করতে পারি। কিন্তু টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে না। ২৫ দিনের ওই ঘোষণা করাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এটা কেন বলল? এতেই আমার আপত্তি। আমি বিকল্প ভেবে তারপর তো ঘোষণা করব!“ আচমকা গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শহরে মিছিলের ডাকও দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...