Sunday, June 21, 2026

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder) কালোবাজারি (illegal hoarding) বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন সেই কালোবাজারি করা গ্যাস প্রয়োজনে তুলে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবে।

সেই পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র তৎপর রাজ্য পুলিশ। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার (domestic gas cylinder) মজুতের (illegal hoarding) অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বুধবার সকালে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানা পুলিশ অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গোপালনগর থানার চালকি এলাকা থেকে এক ব্যক্তিকে ১৮ টি রান্নার গ্যাস সিলিন্ডারসহ গ্রেফতার  করে।

আরও পড়ুন : গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম বিশু শেখ। অভিযুক্ত নিজের বাড়িতে ১৮ টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুত করে রেখেছিল। পুলিশের তদন্তে উঠে আসে, ওই ব্যক্তি অবৈধভাবে গ্যাস মজুত করে গ্যাস চালিত গাড়িতে ভরার কাজে ব্যবহার করছিল।

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...