তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল সেই হামলার নেপথ্যে? ছবি-সহ তার ‘প্রমাণ‘ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ছবি (যদিও ছবির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) প্রকাশ করে অভিষেক লেখেন, তাঁর উপর হামলার উদ্দেশে যাঁরা তাঁকে পাঠিয়েছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) কি তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবে? ঘটনার ক্রমপর্যায় ব্যাখ্যা করে এবার সেই প্রশ্ন তুললেন অভিষেক। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও লেখেন, এই ঘটনার পেছনে কারা ছিল এবং কীভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়, তা দিবালোকের মতো পরিষ্কার। দিল্লিতে (Delhi) লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে কলকাতায় (Kolkata) ফেরার সময় দমদম বিমানবন্দরে অভিষেকের (Abhishek Banerjee) উপর হামলার চেষ্টা হয়। কিন্তু দলের কর্মী-সমর্থকদের সতর্কতায় সে যাত্রায় কোনও বড়সড় ঘটনা ঘটেনি। জনতাই সেদিন প্রতিহত করেছিল বিজেপির ডিম-বিদ্রোহীদের। কিন্তু সেই ডিম-বিদ্রোহীদের মধ্যে যে আগ্নেয়াস্ত্র হাতে ঢুকেছিল কেউ, তাও স্পষ্ট হয়ে যায় নিমেষে। প্রশ্ন ওঠে, তবে কি অভিষেকের উপর প্রাণঘাতী হামলার ছক ছিল তার? কেননা সেদিন কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ ব্যক্তিকে যেখানে দেখা গিয়েছিল, সেখানেই পৌঁছনোর কথা ছিল অভিষেকের। এখন প্রশ্ন, ওই ব্যক্তি কে? ওই ব্যক্তিই কি সেই ব্যক্তি, যাকে বিজেপি নেতাদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যাচ্ছে? এমনকী সেই ছবিতে শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) রয়েছেন (যদিও ছবির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা যাঁদের দায়িত্ব, তাঁদের সঙ্গেই বিশেষ একটি দলের রাজনৈতিক পরিচয়ে থাকা ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে। এখন পুলিশ কি কড়া ব্যবস্থা নেবে? প্রতিটি নাগরিকের সুরক্ষার দায়িত্ব তাঁদের উপর ন্যস্ত রয়েছে। এখন হত্যার চেষ্টার প্রমাণ না হলে কি অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢোকা ব্যক্তির শাস্তি হবে? - - - - -